সুপার কাপের ফাইনালে লাল-হলুদ

কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল। সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারাল কার্লেস কুয়াদ্রাতের দল। ইস্টবেঙ্গলের দুই গোলদাতা হলেন হিজাজি এবং সিভেরিয়ো। ২০১৮-র পর আবার সুপার কাপের ফাইনালে উঠল লাল-হলুদ ।

সুপার কাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল হজম করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। তবে সেমিফাইনালে জামশেদপুরের বিরুদ্ধে ক্লিনশিট রেখে মাঠ ছেড়েছেন হিজাজি, পার্দোরা। এটাকে বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন লাল হলুদের হেডস্যার। তবে দলে এখনও অনেক ফাঁক ফোকর রয়েছে। রক্ষণ আরও জমাট করতে হবে। সুযোগ গুলো কাজে লাগাতে হবে আক্রমণভাগের ফুটবলারদের। ফাইনালের আগে সেই খামতি গুলো পূরণ করে নেওয়াই লক্ষ্য কুয়াদ্রাতের ।

শুধু সুপার কাপেই নয়, গত কয়েক মরসুমের তুলনায় এবার বেশ ভালো পারফর্ম করছে ইস্টবেঙ্গল। ডুরান্ডে রানার্স হওয়ার পর আইএসএলের শুরুটাও মন্দ হয়নি লাল হলুদের। তারা রুখে দিয়েছে মুম্বই, ওড়িশা, গোয়ার মত দলকে। চলতি মরসুমে এপর্যন্ত ২০টি অফিসিয়াল ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। জয় এসেছে ১০টি ম্যাচে। ফাইনালের আগে সেই খতিয়ানই স্বস্তি দিচ্ছে কার্লেস কুয়াদ্রাতকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube