নিউজটাইম ওয়েবডেস্ক : জুটিতে রেকর্ড গড়লেন অশ্বিন-জাদেজা। টপকে গেলেন হরভজন-কুম্বলে জুটিকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতদিন ভারতের সফলতম জুটি ছিলেন ভজ্জি কুম্বলে। ৫৪ টেস্টে জুটিতে তাঁদের শিকার ছিল ৫০১টি উইকেট। জুটিতে ৫০তম টেস্টে বল করতে নেমে সেই রেকর্ড ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নিওয়ার পর তাঁদের সংগ্রহ ৫০৪টি উইকেট ।
ভেঙে গেল অনিল কুম্বলে-হরভজন সিংহ জুটির রেকর্ড। টেস্ট ক্রিকেটে ভারতের সব থেকে সফল বোলিং জুটি এখন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নতুন নজির গড়লেন তাঁরা। কুম্বলে এবং হরভজন এক সঙ্গে ৫৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচগুলিতে দু’জনে মিলে নিয়েছিলেন ৫০১টি উইকেট। কুম্বলে নিয়েছিলেন ২৮১টি উইকেট। আর হরভজনের শিকার সংখ্যা ২২০। এত দিন পর্যন্ত তাঁরাই ছিলেন টেস্টে ভারতের সফলতম বোলিং জুটি। বৃহস্পতিবার তাঁদের কৃতিত্ব ছাপিয়ে গেলেন অশ্বিন এবং জাডেজা। অশ্বিন-জাডেজা তাঁদের নজির ভাঙলেন ৫০তম টেস্টে। তাঁদের জুটির উইকেট সংখ্যা এখন ৫০৬। তার মধ্যে অশ্বিনের উইকেট সংখ্যা ২৭৮টি এবং জাডেজার ২২৮টি। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিষেণ বেদি এবং বিএস চন্দ্রশেখর জুটির। তাঁরা একসঙ্গে ৪২টি টেস্টে ৩৬৮টি উইকেট নিয়েছিলেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

