২২ শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন অযোধ্যায় রামমন্দির । সেইদিন অযোধ্যায় আমন্ত্রিত ছিলেন দেশের বিশেষ মানুষেরা । মুহূর্তেই তারকাদের পোস্ট করা রামমন্দিরের ছবি ভিডিও ভাইরাল হয় । কিন্তু হরভজন সিংহের পোস্ট করা একটি ভিডিও দেখে হতবাক সবাই। সেই ভিডিওর রামমন্দির আসলে অযোধ্যার নয়, কলকাতার।
গত বছর দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ তৈরি হয়েছিল রামমন্দিরের আদলে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে সেই মণ্ডপ তৈরি হয়েছিল অযোধ্যার রামমন্দিরের কথা মাথায় রেখেই। সেই মণ্ডপ এতটাই নিখুঁত ছিল যে, হরভজন বুঝতে পারেননি সেটি আসল না নকল। তিনি ২২ জানুয়ারি কলকাতার দুর্গাপুজোর মণ্ডপের ভিডিয়ো পোস্ট করে লেখেন, “জয় শ্রীরাম”। সেই ভিডিওতে দেখা যাচ্ছে আলোয় সেজে সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিও সঙ্গে শোনা যাচ্ছে ভজন। সমাজমাধ্যমে অনেকেই তা শেয়ার করে মজা করেছেন, আবার অনেকে হরভজনের ভুল ধরিয়ে দিয়েছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

