সোমে উদ্বোধন, মঙ্গলে বিশৃঙ্খলা । বুধবার কী পরিস্থিতি হতে চলেছে অযোধ্যায় ? অযোধ্যার রাম মন্দিরে বুধবারও লক্ষ করা গেল নজিরবিহীন ভিড় । হাতে পূজার সামগ্রী নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বহু পুণ্যার্থীদের । তবে মঙ্গলবারের থেকে কিছুটা হলেও আলাদা ছিল বুধবারের ছবি ।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ, বুধবার আরও বেশি সজাগ ছিল যোগী প্রশাসন । কড়া নজরদারিতে ভক্তদের প্রবেশ করানো হচ্ছে মন্দিরে । ভিড় সামলাতে এদিন অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বলে জানা যায় । এছাড়া জানা যায়, নিকটবর্তী এলাকায় যাঁদের বাড়ি তাঁদেরকে কয়েকদিন পরে রামলালার দর্শনে আসতে অনুরোধ করা হয় । মন্দির চত্ত্বরে উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ।
প্রসঙ্গত, সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানের পর মঙ্গলবারই মন্দিরের দরজা খুলে দেওয়া হয় জনসাধারনের জন্য । তাই রামলালাকে দর্শন করতে প্রথম দিনই চোখে পড়ে ভক্তদের নজিরবিহীন ভিড়ের ছবি । পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় রাজ্য এবং জেলা প্রশাসনকে । ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু মানুষ; তৈরি হয় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিও । তাও হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে আজও মন্দির চত্ত্বরে দেখা গেল ভক্তের সমাগম । তবে গতকালের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে বুধবার নজরে এল প্রশাসনের তৎপরতা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

