মেডিক্যাল কলেজ হাসপাতালে র‍্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড দুই পড়ুয়া!

কলকাতা মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ে অভিযুক্ত দুই ডাক্তারি পড়ুয়াকে সাসপেন্ড করা হল । জানা যাচ্ছে আগামী দু’মাস ক্লাস করতে পারবেন না তাঁরা । তার বদলে তাঁদের নিয়মিত আচরণ সংশোধনের প্রশিক্ষণ নিতে হবে বলে জানা যাচ্ছে । বুধবার ঘটনার তদন্ত কমিটি, অ্যান্টি র‍্যাগিং কমিটি এবং কলেজ কর্তৃপক্ষ সম্মিলিতভাবে এমনই সিদ্ধান্ত নেয় । দু’মাস পরে পুনরায় বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গিয়েছে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি এই র‍্যাগিংয়ের ঘটনাটি প্রকাশ্যে আসার পরই নড়ে চড়ে বসে প্রশাসন । অভিযোগ আনা হয় অস্থি বিভাগের ইউনিট-১ এর প্রথম বর্ষের দুই পিজিটি বিট্টু ধর এবং জনসন প্রবীণ আম্বেডকরের কাছ থেকে । তাঁদের অভিযোগ, ওই বিভাগেরই দ্বিতীয় বর্ষের দুই ডাক্তারি পড়ুয়া প্রায় তিনমাস ধরে শারীরিক এবং মানসিক নিগ্রহ চালাচ্ছিলেন তাঁদের উপর । এমনকি অভিযোগ ওঠে, প্রায় তিন মাস ধরে মানসিক অত্যাচারের পাশাপাশি মারধর, থুতু ছিটিয়ে দেওয়ার মতো অত্যাচারও চালানো হয় ওই দুই ডাক্তারি পড়ুয়ার ওপরে ।

বিষয়টিপ্রকাশ্য আসার পরে উপাধ্যক্ষ ডা: অঞ্জন অধিকারীকে চেয়ারম্যান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় । দফায় দফায় সব পক্ষ এবং সাক্ষীদের সঙ্গে কথা বলে গত ১৯ জানুয়ারি কলেজ কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেন অ্যান্টি-র‍্যাগিং তদন্ত কমিটির সদস্যরা । আলচনায় স্কল অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয় বলে জানা যায় ।

পাশাপাশি জানা যাচ্ছে, অস্থি বিভাগের দ্বিতীয় বর্ষের ওই দুই ডাক্তারি পড়ুয়া আগামী দু’মাস পঠনপাঠনে অংশ নিতে পারবেন না । এমনকি জানানো হয় ওই সময়কালে তাঁদের কোনও ছুটি মঞ্জুর করা হবে না । তার বদলে প্রতিদিন কলকাতা মেডিক্যালের স্বাস্থ্য-শিক্ষা কমিটির কোঅর্ডিনেটর তথা উপাধ্যক্ষের কাছে হাজিরা দিয়ে ‘অ্যাটিটিউড কমিউনিকেশন’-এর প্রশিক্ষণ নিতে হবে তাঁদের ।

সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, সেই সময়ে অস্থি বিভাগে পবেশাধিকার থাকবে না অভিযুক্ত পড়ূয়াদের । সেই সময় হাসপাতালের অন্য রোগীদের নিয়ে কাজ করতে হবে তাঁদের। রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার খোঁজ নেবেন তাঁরা ।কড়া নজরদারি থাকবে তাঁদের আচরণ ও ব্যবহারের উপর । সেই রিপোর্ট জমা দেওয়া হবে কলেজ কর্তৃপক্ষের কাছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube