লোকসভার আগে “নতুন ভোটার সংযুক্তি করণ অভিযান” বিজেপির যুব মোর্চার

নিউজটাইম ওয়েবডেস্ক : লোকসভা নির্বাচন যতো এগিয়ে আসছে ততোই নিজেদের দলের অন্দর সাজাচ্ছে রাজনৈতিক দলগুলি । কখনও বৈঠক, কখনও সভা, কখনও মিছিল । গেরুয়া শিবিরও মরিয়া বঙ্গে পদ্ম ফোটানোয়।

নতুন ভোটার সংযুক্তি করণ অভিযান শুরু বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান ও হিরন চ্যাটার্জি এর নেতৃত্বে। ২৫শে জানুয়ারি এই সম্মেলনে ভার্চুয়ালি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। প্রতিটি বিধানসভা কেন্দ্রকে ধরে এই কর্মসূচি পালন করবে বিজেপির যুব মোর্চা। ২০০টি এলাকায় বিশেষ কর্মসূচি পালন করবে বিজেপি যুব মোর্চা।

২৫শে জানুয়ারি ন্যাশানাল ভোটার দিবস উপলক্ষে ২০০টির বেশি জায়গায় নব মদ্যতা সম্মেলনের মাধ্যমে নরেন্দ্র মোদী বাংলার প্রথম ভোটারদের সম্মোধন করবেন। এই সম্মেলন কর্মসূচিকে সামনে রেখে জানুয়ারি ১৭ থেকে ২০ পর্যন্ত বিধানসভা ভিত্তিক বিকশিত ভারত পদযাত্রা কর্মসূচি যুব মোর্চার ছিল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube