এগিয়ে আসছে লোকসভা, ফের বাংলায় শাহি সফর

আগামী রবিবার ২৮শে জানুয়ারি কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কার্যত লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে । তার আগেই সমস্ত দল গুলি ব্যস্ত নিজেদের ঘুঁটি সাজিয়ে নিতে । সেই কারণেই বাংলায় আসছেন অমিত শাহ । লোকসভা ভোটের মুখে জোরকদমে প্রস্তুতি চলছে বঙ্গ বিজেপির অন্দরেও।

এবার বিজেপির টার্গেট, বাংলা থেকে আরও বেশি আসনে জয় ছিনিয়ে আনা। অমিত শাহ অনেক আগেই সুকান্ত-শুভেন্দুদের জন্য লোকসভা ভোটের টার্গেট ঘোষণা করে দিয়েছিলেন। বিজেপি সূত্রে খবর, আগামী রবিবার ২৮শে জানুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। সেদিন রাতের বিমানে বাংলায় আসার কথা রয়েছেন তাঁর।

সূত্রের খবর, এবারের বঙ্গ সফরে অমিত শাহের নজরে মেদিনীপুর। আগামী ২৯শে জানুয়ারি মেচেদায় দলীয় কর্মীদের নিয়ে সভা করবেন শাহ। মেচেদার ‘শাহি’ কর্মসূচি নিয়ে বিজেপির নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে এখন তৎপরতা তুঙ্গে।

শুধু মেদিনীপুরই নয়, দুপুরে সায়েন্স সিটিতেও একটি দলীয় কর্মিসভা করার কথা রয়েছে অমিত শাহর। এছাড়া বঙ্গ বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে হোটেলে একটি পৃথক বৈঠকও করার কথা অমিত শাহর। ঠাসা কর্মসূচি শেষে ২৯ তারিখ রাতের বিমানেই ফিরে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube