নতুন ভোটারদের উৎসাহিত করতে বাঁকুড়ায় ‘ঘোটক নাথ সেল্ফি জোন’

নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এবার বাঁকুড়া জেলাকে ‘ঘোটক নাথ সেল্ফি জোন’ উপহার দিল নির্বাচন কমিশন । বৃহস্পতিবার ‘জাতীয় ভোটার দিবসে’ শহরের রবীন্দ্র ভবনে এই বিশেষ সেল্ফি জোন ও নির্বাচনী ট্যাবলো-র উদ্বোধন করেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সিয়াদ এন ।

জেলা নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার বাঁকুড়া জেলায় সর্বমোট ভোটারের সংখ্যা ৩০ লক্ষ ছ’ হাজার ৪০ জন । এর মধ্যে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা যথাক্রমে ১৫ লক্ষ ২০ হাজার ৯৫০ ও ১৪ লক্ষ ৮৭ হাজার ৬৮৬ জন । এদিন জাতীয় ভোটার দিবসের মঞ্চ থেকে নতুন ভোটারদের হাতে ভোটার আইডি কার্ড তুলে দেওয়া হয় । পাশাপাশি বিগত নির্বাচনগুলিতে দক্ষতার সঙ্গে নির্বাচনী কাজ করার জন্য কর্মীদের পুরস্কৃতও করা হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সিয়াদ এন, অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) নকুল চন্দ্র মাহাতো সহ বাঁকুড়া সদর, বিষ্ণুপুর ও খাতড়ার মহকুমাশাসক, সমস্ত বিডিও সহ অন্যান্য সরকারী আধিকারিকরা ।

এদিন নির্বাচনী পরিচয়পত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত নতুন ভোটাররাও । জীবনে প্রথমবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন জেনে তাদের বেশ ভালো লাগছে বলেই তারা জানিয়েছেন । জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সিয়াদ এন বলেন, “জেলার বিশিষ্ট চিত্রশিল্পী যামিনী রায়ের আঁকা ছবির অনুকরণে ঘোটক নাথকে এবার নির্বাচনী ম্যাসকট হিসেবে ব্যবহার করা হবে। জেলা জুড়ে ভোটদান বিষয়ক জনসচেতনতা তৈরীর উদ্দেশ্যে এই ঘোটকনাথকে নিয়ে প্রচার চলবে” । তবে এবার মহিলা ভোটারের সংখ্যা যথেষ্ট বেড়েছে বলেও তিনি জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube