মাধ্যমিকের সময়সূচী বদলে সায় মিলল না আদালতের!

মাধ্যমিকের সময়সূচী বদলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত । সকাল ৯টা ৪৫ মিনিটেই শুরু হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষা । বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু । মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বদল নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী । সেই মামলায় এদিন সময়সূচী না বদলানোর নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।

মাধ্যমিক পরীক্ষা শুরু হতে হাতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন । তার আগেই এক বিজ্ঞপ্তি জারি করে সময় বদল করার কথা ঘোষণা করা হয় । পরীক্ষার প্রায় ১৫ দিনের মাথায় এমন একটি ঘোষণাকে কেন্দ্র করে গতকাল আদালতে মামলা করা হয় । আজ সেই মামলাতেই বিচারপতি বিশ্বজিৎ বসু পরীক্ষার সময় বদল না করার নির্দেশ দেন ।

এদিন জানা যায় যেহেতু মাধ্যমিক পরীক্ষার আর কয়েকদিন বাকি রয়েছে, এই মুহূর্তে সময়সূচী বদল করলে প্রশাসনিক ক্ষেত্রে নানা অসুবিধা হতে পারে । সে কারণেই মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ৯ঃ৪৫ এ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বলে জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।

একই সঙ্গে এদিন রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থীর কথা মাথায় রেখে রাজ্যকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় পৌঁছতে বেশ কিছু পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু । বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে সেই পদক্ষেপগুলি নিশ্চিত করে আগামী ৩১ জানুয়ারি আদালতকে রিপোর্ট জমা দেবে মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য সরকার । ।

এই বিষয়ে বিচারপতির নির্দেশ প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থী যাতে পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় পৌঁছতে পারে সে বিষয়ে রাজ্যকে সুনিশ্চিত পদক্ষেপ করতে হবে । একই সঙ্গে প্রতিটি থানা এলাকায় মাইকিং করে জানাতে হবে যে, পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে পুলিশ বা প্রশাসন তাদের সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে ।

এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার জন্য পর্ষদকে একাধিক হেল্পলাইন নম্বর চালু করার নির্দেশও দিয়েছেন বিচারপতি । হেল্পলাইন নম্বর চালু করা সহ পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে স্থানীয়ভাবে কোথায় যোগাযোগ করবে তার যাবতীয় তথ্য দিয়ে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন প্রকাশ করতে হবে পর্ষদকে ।

অন্যদিকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছনোর জন্য প্রয়োজনীয় ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা সচল রাখতে । এমনকি কোন পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ল বা পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হলে তার জন্য কী কী উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে তা রিপোর্টে জানাতে হবে পর্ষদকে ।

এই বিষয়ে আজ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি আইনজীবীর মাধ্যমে আদালতকে জানিয়েছেন পরীক্ষার জন্য ইতিমধ্যেই তিনটি কন্ট্রোল রুম খোলা হয়েছে । হেল্প লাইন নম্বর চালু রাখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পরিবহণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube