বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডঃ সুমিত কুমার সাহার ঐকান্ত প্রচেষ্টায় রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চালু হল স্মার্ট ক্লাস রুমের। যেই শ্রেণীকক্ষে রয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রবেশ অধিকার ছাত্র-ছাত্রীদের ও কম্পিউটারের মাধ্যমে পঠন পাঠনের সুবিধা।
ডিজিটাল অত্যাধুনিক ব্যবস্থাকে ভরসা করে সাজিয়ে তোলা হয়েছে শ্রেণিকক্ষটি । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও বারাসাত পৌরসভার পৌর প্রধান অশনি মুখার্জি সহ বারাসাতের একাধিক কাউন্সিলর। এই স্মার্ট ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসার উৎসাহ আরও বাড়বে বলে জানান তাঁরা। এই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীর প্রবেশ থেকে ছুটির সমস্ত তথ্য পৌঁছে যাবে অভিভাবকদের মোবাইলে।
এছাড়াও ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের ব্যবস্থা। শ্রেণিকক্ষের প্রতিটি দেয়ালে রয়েছে শিক্ষামূলক প্রতিছবি । আগামী দিনে এরকম স্কুল জেলার বিভিন্ন প্রান্তে চাইছে অভিভাবক অভিভাবিকারা। কাউন্সিলরদের উদ্যোগে আগামী দিনে বিভিন্ন প্রান্ত এরকম স্কুল হবে বলেও জানিয়েছেন বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড এর পৌরপিতা ডঃ সুমিত সাহা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

