এবার আদালতের ভর্ৎসনার সম্মুখীন হলেন স্কুলের প্রধান শিক্ষকরা । নির্দিষ্ট সময়ের মধ্যেও নবম শ্রেণীর পড়ুয়াদের নাম পর্ষদে নথিভুক্ত না করানোর জেরে এবার জরিমানা গুনতে হবে তাঁদের । এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু । ৪ স্কুলের প্রধানদের মোট ২ লক্ষেরও বেশি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ।
নির্দিষ্ট সময়ের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদে পড়ুয়াদের নাম নথিভুক্ত করার নিয়ম রয়েছে । সেই মর্মে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল । তাতে জানানো হয় স্কুলের প্রধান শিক্ষকদের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে ঘোষণা করতে হবে যে তাঁদের স্কুলের নবম শ্রেণীর পড়ুয়াদেরকে নথিভুক্ত করা হয়েছে পর্ষদে ।
জানা যায়, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের দিন ধার্য করা হয়েছিল । তবে কিছুটা স্বস্তি দিয়ে লেট ফি সমেত ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই সময়সীমা বাড়ানো হয় । অভিযোগ তোলা হয় তাঁর পরেও টনক নড়েনি কিছু স্কুল কর্তৃপক্ষের ।ফলে অনিশ্চয়তার মুখে পড়ে যায় কিছু পড়ুয়াদের ভবিষ্যৎ । তাতেই এবার বিচারপতির ক্ষোভের শিকার হয়ে পরেন তাঁরা । এবার আদালতের তোপের সম্মুখীন হলেন কিছু স্কুলের প্রধান শিক্ষকরা । বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ অনুযায়ী জরিমানা দিতে হবে তাঁদের । একই সঙ্গে জানা যায় বৃহস্পতিবার পড়ুয়াদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল তথ্য নেবে মধ্যশিক্ষা পর্ষদ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

