স্বাস্থ্য কেন্দ্রে দেখা নেই ডাক্তারের! ভোগান্তির শিকার রোগীরা

ডাক্তার ছাড়াই চলছে স্বাস্থ্য কেন্দ্র । একা হাতে একজন মাত্র নার্স দৈনিক গড়ে ৫০ জন রোগীকে সামলাচ্ছেন । তাও আবার শুধুমাত্র পুরাতন প্রেসক্রিপশনের রোগীরাই চিকিৎসা পাচ্ছেন । নতুন রোগীদের ছুটতে হচ্ছে দূরের হাসপাতালেই । দক্ষিণ দিনাজপুরে প্রকাশ্যে আসছে এমনই এক ছবি ।

প্রত্যন্ত কোন গ্রামের নয়, এমনই দশা বুনিয়াদপুর শহরে অবস্থিত সরকারি এক স্বাস্থ্য কেন্দ্রের । রোগী দেখা থেকে শুরু করে রোগের ঔষধ দেওয়া সবই একা হাতে সামলাচ্ছেন একজন মাত্র নার্স । বুনিয়াদপুর পৌরসভা এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি মেনে তৈরি করা হয়েছিল বুনিয়াদপুর সুস্বাস্থ্য কেন্দ্র ।

পীরতলা এলাকায় পুরসভার পুরাতন ভবনে ২০২৩ সালের ১৩ ই জুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছিল । একজন ডাক্তার ও দুইজন নার্স দিয়ে শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই একজন নার্স ও একজন ডাক্তার অন্যত্র স্থানান্তরিত হয়ে যান । তারপর থেকে সুস্বাস্থ্য কেন্দ্রটি চলছে একজন মাত্র নার্সকে দিয়েই ।

পুরনো প্রেসক্রিপশন দেখে দেওয়া হয় ওষুধ । এমনকি প্রেসার মাপা ও রেজিস্টার সামলানো সবই একা হাতে সামলাচ্ছেন সেই নার্স । দায়িত্ব প্রাপ্ত সেই নার্সকে যাতায়াত করতে হয় ৫৫ কিলোমিটার দূর বালুরঘাট থেকে । পুরনো প্রেসক্রিপশনের রোগীদের সমস্যা না হলেও অসহায় অবস্থায় পড়ছেন নতুন রোগীরা । কারণ চিকিৎসকের অভাবে তাঁদেরকে পাঠানো হচ্ছে অন্যত্র । তাঁদের মধ্যে অনেককেই যেতে হচ্ছে রশিদপুর ব্লক হাসপাতালে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube