নিউজটাইম ওয়েবডেস্ক : সমকামীতা এদেশে আইন স্বীকৃত হলেও তা নিয়ে কৌতুহলের শেষ নেই । কেউ কেউ এখনও এই বিষয় নিয়ে বলতে বা শুনতে লজ্জা পান । পপি মণ্ডল বিয়ে করলেন প্রতিমা বিশ্বাসকে। দুজনেই সাবালিকা মহিলা । মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যানটা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মল্যদান সিঁদুর দান করে হিন্দু মতে বিয়ে করেন। এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় মানুষ ভিড় জমান।
পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস। প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায়। অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। ওই সদ্য বিবাহিতা দুই মহিলা জানিয়েছেন, তাঁরা প্রথমে সামাজিক মাধ্যম থেকে মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেন । এরপরে বন্ধুত্ব গড়ায় প্রেমে । বুধবার গভীর রাতে মালদা ইংরেজবাজার শহরের হ্যানটা কালিবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ওই দুই মহিলার বক্তব্য, দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন। পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন । সামাজিক সমালোচনার ভয় তারা করেন না। তাঁদের ভালোবাসার জয় হয়েছে । এমনটাই দাবি করেছেন ওই দুই মহিলা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

