মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা সংক্রান্ত রিপোর্ট তলব নবান্নর

বুধবার বর্ধমান থেকে দলীয় কর্মসূচি ও সভা করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী । বর্ধমানে প্রশাসনিক বৈঠক করে যখন ফিরছিলেন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। অপরদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি তাঁর গাড়ির সামনে এসে পড়ে। তৎক্ষণাৎ গাড়ির চালক ব্রেক নিয়ন্ত্রণ করতে না পারায় তিনি গুরুতর আহত হন। কিছুটা রক্তপাতও হয়, প্রাথমিক চিকিৎসার পর মুখ্যমন্ত্রী আবার নবান্নে ফিরে আসেন।

মুখ্যমন্ত্রীর আকাশপথে আসার কথা থাকলেও আবহাওয়ার কারণে তাঁকে ফিরতে হয় সড়ক পথেই । তার পরেই ঘটে দুর্ঘটনা । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা নিয়ে রিপোর্ট তলব করল নবান্ন । কেন এই ধরনের ঘটনা ঘটল? তা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে । পাশাপাশি বৃহস্পতিবার বিকেলে সমস্ত জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করবেন ডিজি । রাজীব কুমারের বৈঠকে থাকবে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর পীযূষ পান্ডে । মুখ্যমন্ত্রীর কনভয়তে অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বৈঠক সূত্রের খবর ।

প্রসঙ্গত, বুধবার দুর্ঘটনার পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে জানান, “এত বড় দুর্ঘটনা আমি মরেই যেতে পারতাম, তার কারণ আমার জানলা খোলা ছিল। আমি সাধারণ মানুষের সঙ্গে মিশতে মিশতে আসি এবং কখনও কখনও আমাকে বাইরে হাত নাড়িয়ে তাদের সাড়া দিতে হয়। ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে” । এরপরেই তড়িঘড়ি বৈঠক নবান্নর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube