প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডের শোভাযাত্রায় কী চমক থাকছে এই বছর?

২৬ জানুয়ারি ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে রেড রোডে । তবে কী চমক থাকবে এই বারের শোভাযাত্রায় ?

প্রতি বারের মতো ২৬ শে জানুয়ারি রেড রোডে শোভাযাত্রায় এবারও দেখা যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার প্রকল্পের ট্যাবলো । যে সমস্ত প্রকল্প এতদিন হয়ে এসেছে রাজ্যে তার বিভিন্ন ট্যাবলো নিয়েই হতে চলেছে এবারের শোভাযাত্রা ।

আরও জানা যাচ্ছে, ভারতের প্রথম জিআই ট্যাগ পায় পশ্চিমবঙ্গের দার্জিলিং চা । এই চায়ের জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী বড় উদ্যোগও নিয়েছেন । এছাড়াও বাংলার রসগোল্লা জিআই ট্যাগ পায় । ২০২৪ সালে বাংলায় জিআই ট্যাগের সম্মান নিয়ে আসে টাঙ্গাইল, কোরিয়াল এবং গরদের শাড়ি ও সুন্দরবনের মৌবন মধুর । জানা যায়, এই সব পণ্যগুলিই এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা যাবে রেড রোডের শোভাযাত্রায় । সেই কথা মাথায় রেখেই তাই তৈরি করা হয়েছে পণ্যগুলির কাটআউট । এই সকল পণ্যগুলি নিয়ে হাঁটবেন সংশ্লিষ্ট এলাকার কর্মীরা । ডোকরা শিল্পী থেকে জয়নগরের মোয়ার কারিগরদেরও পথে যোগ দেওয়ার কথা রয়েছে । রেড রোডে সাধারণতন্ত্রে উৎযাপনের শোভাযাত্রার চূড়ান্ত মহড়াতেও এই ট্যাবলোগুলিকেও দেখা গিয়েছিল ।

রাজ্যের যে পণ্যগুলি জিআই ট্যাগের সম্মান পেয়েছে সেগুলি হল— দার্জিলিং চা, শান্তিনিকেতনের চামড়ার সামগ্রী, নকশী কাঁথা, লক্ষ্মণভোগ আম, ফজলি আম, হিমসাগর আম, শান্তিপুরী শাড়ি, ধনিয়াখালি শাড়ি, বালুচরি শাড়ি, জয়নগরের মোয়া, বর্ধমানের সীতাভোগ, বর্ধমানের মিহিদানা, রসগোল্লা, তুলাইপঞ্জি চাল, গোবিন্দভোগ চাল, বাংলার পটচিত্র, ডোকরা শিল্প, মাদুরকাঠি, বাঁকুড়ার টেরাকোটা ঘোড়া, কুশমান্ডির কাঠের মুখোশ, পুরুলিয়ার ছৌ, সুন্দরবনের মৌবান মধু, টাঙ্গাইল, গরদ, করিয়াল শাড়ি এবং উত্তরবঙ্গের কালো নুনিয়া চাল । এই সবকিছু নিয়েই বর্ণাঢ্য শোভা যাত্রা হবে রেড রোডে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube