বাংলায় এল রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’

অসমের সীমানা পেরিয়ে বৃহস্পতিবার বাংলায় এসে পৌঁছল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। প্রথমে কোচবিহারের বক্সীরহাটে তাঁকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । রাহুলের হাতে পতাকা তুলে দেন অধীর ।

বক্সীরহাটে সংক্ষিপ্ত সভার পরে তুফানগঞ্জে সকালের জলখাবার করতে গিয়েছেন রাহুল এবং তাঁর যাত্রাসঙ্গীরা। বৃহস্পতিবার কোচবিহার সদর মহকুমার খাগড়াবাড়ি, মা ভবানী এলাকায় পদযাত্রা করার কথা প্রাক্তন কংগ্রেস সভাপতির। তবে সেই কর্মসূচির কিছুটা রদবদল হতে পারে বলে কংগ্রেসে সূত্রে জানা যাচ্ছে।

পদযাত্রার পরিবর্তে গাড়িতে করেই “ন্যায় যাত্রা” সারতে পারেন রাহুল বলেই খবর। সময় সংক্ষেপ করতেই এই সিদ্ধান্ত। কারণ কোচবিহারের যাত্রা শেষ করে তিনি পৌঁছে যাবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকেই দিল্লির উদ্দেশে দুপুরের পরেই রওনা দেবেন রাহুল। বিশেষ কারণে তাঁকে দিল্লি যেতে হবে বলেই পায়ে হাঁটার বদলে গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে ।

তবে কোচবিহারের সভা থেকে বিপুল মানুষের সাড়া পেয়েছেন রাহুল । হাত মিলিয়েছেন উপস্থিত সাধারণ মানুষদের সঙ্গে । লোকসভার আগে বাংলা থেকে এমন উচ্ছ্বাস দেখে স্বভাবতই আপ্লুত রাহুল গান্ধী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube