বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিকের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট । নিম্ন আদালতে নিশিথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল । রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর আইনজীবী । এবার হাইকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করাতে কিছুটা হলেও স্বস্তি পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী । তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাকে।
তবে আদালত তাঁর মামলা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই শুনানির নির্দেশ দেয় । বৃহস্পতিবার সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন মঞ্জুর করে তাঁর । পাশাপাশি তাঁকে ১৫ দিনের মধ্যে দিনহাটা থানায় আত্মসমর্পণের নিরদেশো দেয় । একই সঙ্গে এই মামলায় পুলিশকে সব রকম সহযোগিতার নির্দেশ দেয় আদালত ।
২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর ঘটনায় নাম জড়ায় নিশিথ প্রামাণিকের । সেই মালার শুনানি চলে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে । নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

