চলতি বছরে পক্ষী সুমারী শুরু হয় বাঁকুড়া জেলায় । বাঁকুড়ার মুকুটমনিপুরে কংসাবতী জলাধারে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বন দফতরের যৌথ উদ্যোগে পরিযায়ী পাখি সুমারী শুরু হয়েছে ।
প্রসঙ্গত, ফি বছর শীতের সময় অসংখ্য পরিযায়ী পাখি মুকুটমনিপুর জলাধারে আসে । স্বাভাবিক নিয়মে শীত শেষে তারা ফিরেও যায় । আর এখানে ওই সব পাখি অবস্থানকালে প্রজাতি গণণার কাজ শুরু হয়েছে । এদিনের গণণায় প্রায় ২০ রকম প্রজাতির পাখির খোঁজ মিলেছে বলে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে ।
বন দফতরের এডিএফও অসিত কুমার দাস বলেন, মঙ্গোলিয়া ও সাইবেরিয়া থেকে আসা পাখির সন্ধান মিলেছে এখানে । একই সঙ্গে গত পাঁচ বছর ধরে এই পক্ষী গণণা চলছে বলেও তিনি জানান ।পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অনির্বাণ পাত্র বলেন, গত বছরের তুলনায় এবার এখানে আসা পরিযায়ী পাখির সংখ্যা তুলনায় কম । এর পিছনে পরিবেশ দূষণ ও জলাধারে মাছের সংখ্যা কম হওয়াকেই তিনি দায়ী করছেন বলে জানান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

