বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গায় রয়েছে বিজেপির কর্মসূচী । সেই কর্মসূচীকে কেন্দ্র করে উঠছে বাধা দেওয়ার অভিযোগও । হুগলিতে বিরোধীদের কর্মসূচীকে ঘিরে অশান্তি বাঁধে পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে । একই ছবি ধরা পড়ল শহর কলকাতাতেও ।
হুগলির ব্যান্ডেল স্টেশন এলাকায় বিজেপির কর্মসূচিকে ঘিরে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় বচসা । অভিযোগ ওঠে আজ, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন । সে কথা মাথায় রেখে ব্যান্ডেল স্টেশনের বাইরে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার উদ্যোগে সেই কর্মসূচি পালন করার কথা ছিল । তার জন্য জায়েন্ট স্ক্রিন লাগানোর সময়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ এসে তাঁদের বাধা দেয় বলে অভিযোগ ওঠে ।
এর পরেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ব্যাপক তর্ক বিতর্ক শুরু হয়ে যায় পুলিশের । এই বিষয়ে বিজেপি নেতৃত্বের দাবি রেল কর্তৃপক্ষর থেকে তাঁরা অনুমতি নিয়েছইলেন, কিন্তু রাজ্য পুলিশ তাও তাঁদের বাধা দিচ্ছে ।
অন্যদিকে, কলকাতার শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে ভারতীয় জনতা যুব মোর্চার সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ছবিও প্রকাশ্যে আসে । প্রধানমন্ত্রীর ভাষণ শোনানোর জন্য এদিন যুব মোর্চার বহু কর্মী সমর্থক পাঁচ মাথার মোড়ে জমায়েত করেন । এদিন একটি বিশাল এলইডি স্ক্রিন লাগানো হয় বলেও জানা যাচ্ছে কিন্তু কোন অনুমতি না থাকায় পুলিশ এই জমায়েতকে উঠে যাওয়ার নির্দেশ দেয় বলে অভিযোগ ওঠে ।
এদিনের ঘটনায় আরও অভিযোগ ওঠে, তাঁদের এলইডি স্ক্রিন বন্ধ করে দেওয়ার পাশাপাশি মাইকও বন্ধ করে দেওয়া হয় । এরপরেই পুলিশের সঙ্গে তমোঘ্ন ঘোষের উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকদের বচসা শুরু হয় । আগামী ২৭ তারিখ উত্তর কলকাতায় বিভিন্ন জায়গায় পথ অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানালেন তমগ্ন ঘোষ ।
বিজেপির দাবি, শ্যাম বাজার, জোড়াসাঁকো সহ বেশ কিছু জায়গায় নমো,নব মতদাতা সন্মেলন বন্ধ করে দেয় পুলিশ । এই ঘটনার জেরে শ্যামবাজারে বিজেপির প্রতিবাদ । আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ২৭ তারিখ পথ অবরোধ ও মিছিলের ডাক দেন উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

