মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এগরা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে এগরা থানার পুলিশ গ্রেপ্তার করে হরেকৃষ্ণ মাইতি নামের তৃণমূলের কর্মীকে ।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ছত্রী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে ২১শে জানুয়ারি শনিবার রাত প্রায় ১২টা নাগাদ ছত্রি বাজারে এক মানসিক ভারসাম্যহীন মহিলা জোর পূর্বক তুলে নিয়ে যায় ঐ স্থানীয় তৃণমূলের কর্মী। যৌন নির্যাতন চালায় তৃণমূল নেতা ও সঙ্গিরা । নির্যাতিতা ঐ মহিলা শ্যামপুরের বাসিন্দা। ছত্রী গ্রামে এক দিদির বাড়িতে প্রায়শই আসতো ঐ নির্যাতিতা মহিলা।
ঐ দিন ছত্রী বাজরে গ্রামীণ চৌদ্দ মাদল মেলার শেষে হরেকৃষ্ণ মাইতি নির্যাতিত মহিলাকে একা পেয়ে যৌন হেনস্থা করার চেষ্টা করলে প্রথমে ঐ মহিলা বাধা দেওয়ার চেষ্টা করলে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে হরেকৃষ্ণ ও তার সংগীরা। নির্যাতিত মহিলার চিৎকার শুনে আসে পাসের লোকেরা ছুটে আসলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। যন্ত্রনায় ছটপট করতে দেখে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায়। এগরা থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় নির্যাতিতাকে।
ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ। স্থানীয় এলাকাবাসির অভিযোগ ছত্রী বাজারের পাশে থাকা অবৈধ মদের দোকানে মদ খেয়ে এমন ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা। এদিন এলাকার মহিলারা রাস্তায় নেমে অবৈধ মদের ব্যবসা বন্ধের প্রতিবাদ জানায়। পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানিয়েছে এলাকাবাসী।
তবে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক জানিয়েছেন, এটা দুঃখজনক ঘটনা। “যে রাজ্যে নেতাজি, স্বামীজীদের মনীষী জন্ম নিয়েছেন সেই রাজ্যে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। তৃণমূলের আমলে এই সব ঘটনা সাধারণ বিষয়। মমতা ব্যানার্জীর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিয়েছে। বাংলা একেবারে স্মশানে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জী এ রাজ্যে যতদিন থাকবে কোনো নারী সুরক্ষিত থাকবে না।” এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনায় সোমবার থানায় অভিযোগ হয়। সোমবার রাতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

