শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই তৃণমূল কাউন্সিলরকে তলব করেছে সিবিআই। সূত্রের দাবি, কলকাতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগরের টিএমসি কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে বৃহস্পতিবার সকাল ১১টায় সিবিআই অফিসে হাজির হতে হবে।
গত নভেম্বর মাসে প্রায় সাড়ে ৫ ঘন্টা ১৫ মিনিট তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ করার পর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকে বেরিয়েছিল সিবিআই। মোবাইল ফোন, ইনকাম ট্যাক্স রিটার্নস এর কাগজপত্র (তাঁর ও তাঁর পরিবারের) এবং পুরোসভার একাধিক কন্ট্রাকচুয়াল ওয়ার্কারের বায়োডাটা বাজেয়াপ্ত করেছিল সিবিআই। বাজেয়াপ্ত করা হয়েছে তার ব্যাংক সেটমেন্টের কপি । পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই বিষয়ে।
সিবিআই সূত্রের খবর, গত বছরে একই দিনে বাপ্পাদিত্য সঙ্গে দেবরাজের বাড়িতে তল্লাশির সময়, দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে এডমিট কার্ড এবং সুপারিশ পত্র পেয়েছে সিবিআই।কোন একজনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটা রেকমেন্ডেশন লেটারও দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে সিজ করেছে সিবিআই।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তাঁদের বাড়িতে আগেই তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত নভেম্বরে দেবরাজের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা। এমনকি, বিধায়ক স্ত্রী অদিতির গানের স্কুলেও তল্লাশি চালানো হয়েছিল।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযানে দেবরাজের কাছ থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র পাওয়া গিয়েছিল। সেগুলি বাজেয়াপ্ত করে সিবিআই। ওই একই দিনে বাপ্পাদিত্যের বাড়িতে তল্লাশি চালিয়েও চাকরি সংক্রান্ত নথি পাওয়া গিয়েছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকেও অ্যাডমিট কার্ড উদ্ধার। বিভিন্ন সরকারি পরীক্ষার ১৪-১৫টি অ্যাডমিট কার্ড মিলেছে , প্রাথমিক ছাড়াও এসএসসি-র পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছে মিলেছে ১০০ পাতার নিয়োগ সংক্রান্ত নথি ৫-৬ জনের চাকরির বদলি সংক্রান্ত নথি মিলেছে । অ্যাডমিট কার্ডে নাম থাকা কোনও প্রার্থী চাকরি পেয়েছেন কিনা, খতিয়ে দেখছে সিবিআই । একজন কাউন্সিলরের বাড়িতে কেন এত পরিমাণে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড, প্রশ্ন ছিল সিবিআইয়ের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

