চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার জালিয়াতি, ধৃত ২!

চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল । উত্তর ২৪ পরগনার এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন । তদন্তে নেমে ২ অভিযুক্তকে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ । ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয় বলে জানা যায় ।

নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে ২০ লক্ষ টাকার তুলতেন মানুষের কাছ থেকে । প্রতারণার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ । ধৃতদের নাম বরুণ সরকার এবং অনন্ত মন্ডল । এরা দু’জনেই চাকরি দেওয়ার নাম করে ২০লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে তোলা হচ্ছে অভিযোগ ।

চাকরি না দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে আত্মসাৎ করে বলে অভিযোগ আনা হয় । এ বিষয়ে অভিযোগকারী চাকরি প্রার্থীর বাবা ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করার পর ভাটপাড়া থানার পুলিশ এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে ।

পুলিশ সূত্রে জানা যায় ধৃত বরুন সরকারের বাড়ি কাঁকিনাড়া মাদ্রাল এলাকায় ও অনন্ত মন্ডল আমডাঙ্গা এলাকার বাসিন্দা । তাদেরকে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে ভাটপাড়া থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube