নিউজটাইম ওয়েবডেস্ক : বর্ধমানে বৈঠক সেরে যখন ফিরছিলেন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। অপরদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি তাঁর গাড়ির সামনে এসে পড়ে। তৎক্ষণাৎ গাড়ির চালক ব্রেক মারায় তিনি গুরুতর আহত হন। কিছুটা রক্তপাত হয়, প্রাথমিক চিকিৎসার পর তিনি আবার নবান্নে ফিরে আসেন।
নবান্ন থেকে সরাসরি তিনি রাজভবনে চলে আসেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। দীর্ঘ ৪৫ মিনিট রাজ্যপাল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে এসে জানালেন, মূলত উপাচার্য নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই কারণেই এই সাক্ষাৎকার। তবে এই আলোচনায় কী সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে স্পষ্ট জানাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, আগামী ২৬ তারিখে তিনি আবার আসবেন, আবার এই বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি আগামী ২৬ তারিখ রাজ্যপালকে রেড রোডের কুচকাওয়াজ অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। যদিও রাজ্যপাল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যাবেন কিনা এই বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট কিছু জানাননি। মুখ্যমন্ত্রীর আকাশপথে আসার কথা ছিল। কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়ার জন্য তাঁকে সড়কপথ বেছে নিতে হয়েছিল, সেই কারণেই এই বিপত্তি বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “এত বড় দুর্ঘটনা আমি মরেই যেতে পারতাম, তার কারণ আমার জানলা খোলা ছিল। আমি সাধারণ মানুষের সঙ্গে মিশতে মিশতে আসি এবং কখনও কখনও আমাকে বাইরে হাত নাড়িয়ে তাদের সাড়া দিতে হয়। ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে” বললেন মমতা বন্দ্যোপাধ্যায় । “মাথাটা এখনও টনটন করছে। তাই নিয়েই কাজ করলাম। আমার হালকা ঠান্ডাও লাগছে। এখন একটু বাড়ি যাচ্ছি। আমার গাড়ির কাচ খোলা ছিল। যদি কাচ বন্ধ থাকত, আমার মৃত্যু হতে পারত। কাচ ভেঙে ড্যাশবোর্ড-সহ আমার সারা গায়ে ঢুকে যেত। আমি ওষুধ খেয়েছি। আপাতত হাসপাতালে যাচ্ছি না।” দুর্ঘটনা নিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

