ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলা মরদেহ, পুরুষ সঙ্গীকে আটক করল পুলিশ

বুধবার সকালে গরফা থানা এলাকার পূর্ব পূর্বাচল রোডের একটি ফ্ল্যাটের একতলা থেকে অচৈতন্য অবস্থায় পুলিশকর্মীরা উদ্ধার করেন এক মহিলাকে। এরপর এই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই মহিলা এক যুবকের সঙ্গে গরফার ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পুলিশ সূত্রের খবর, এই মহিলার নাম মমতাজ বিবি। বয়স ৩৮ বছর। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে। সূত্রের খবর, বুধবার সকালে বাড়িওয়ালা অনেক ডাকাডাকি করেও মমতাজের সাড়া পাননি। এরপর বাড়িওয়ালা সাড়া না পেয়ে ঘরের ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখেন মাটিতে লুটিয়ে পড়ে আছেন মমতাজ।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে ফ্ল্যাটে ভাড়া থাকতেন মৃতা ও তাঁর পুরুষ সঙ্গী । যদিও তাঁদের সম্পর্ক নিয়ে এখনই কিছু জানা যায়নি । পুলিশ ওই মহিলার সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। দেহটি ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। খুন, নাকি আত্মহত্যা, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য আছে সেটাই খতিয়ে দেখছেন গরফা থানার পুলিশ আধিকারিকেরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube