তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, বৃষ্টির সম্ভাবনা রাজ্যে!

শীত-বৃষ্টির যুগলবন্দিতে নাজেহাল বাংলার মানুষ । গত সপ্তাহেই উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মালভূমি পর্যন্ত, বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা । এবার ফের একবার বৃষ্টির ঘোষণা করল ভারতীয় মৌসম ভবন । পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের ।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, মঙ্গলবার, থেকেই নয়া খেল দেখাবে বাংলার আবহাওয়া । দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । এই মুহূর্তে মোট দু’টি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে খবর । একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর‌ । অপরটি রয়েছে দক্ষিণ কর্ণাটক থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত । এই দুই ঘূর্ণাবর্তের জেরেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ছত্তিশগড়ের কয়েকটি অংশে ।

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ মঙ্গলবার বৃষ্টিতে ভিজবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম । এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর । তবে আবহাওয়া শুষ্ক থাকবে পশ্চিমের জেলাগুলিতে । আপাতত বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই । তবে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বাঁকুড়া ও পুরুলিয়ার ওপর দিয়ে ।

বুধবার ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশ । তবে আগামী বৃহস্পতিবার থেকেই বৃষ্টির রেশ কমে আসবে । সেদিন শুধুমাত্র দু’টি জেলায় অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ।

উত্তরবঙ্গে মঙ্গলবার হালকা বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে । আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের মত জেলাগুলিতে । বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা দেখছে না মৌসম ভবন । তবে তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে । বৃহস্পতিবারও আবহাওয়া বেশ শুষ্কই থাকবে বলে খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube