মাধ্যমিক পরীক্ষার সময়সীমা পরিবর্তন মামলায় ছাত্র-ছাত্রীদের কথা ভেবে উদ্বিগ্ন বিচারপতি বিশ্বজিৎ বসু । রাজ্যকে পরীক্ষার সময় পরিবর্তন নিয়ে নিজেদের মতামত জানানোর নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।
মামলা চলাকালীন বিচারপতি আরও মন্তব্য করেন, পাহাড়ে ঘন কুয়াশায় এক ধরনের পরিস্থিতি থাকে আর জঙ্গলমহলের মতো এলাকায় ঠান্ডায় আরেক ধরনের পরিস্থিতি থাকে । সকালে পরীক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার মধ্যে পড়তে হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি । আগামীকাল ফের এই মামলা শুনানি হতে চলেছে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে ।
প্রসঙ্গত, মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময়সূচী এগিয়ে আনার কথা ঘোষণা করা হয়েছিল । তবে দুরদুরান্ত থেকে যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবে তাদের কথা মাথায় রেখেই এদিন আদালতে মামলা করা হয় বলে জানা যায় । পাশাপাশি পরীক্ষার বাকি আর মাত্র কয়েকটা দিন, তার আগেই এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও তোলা হয় । বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলা করেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

