বাংলায় বদলে গেল রাহুলের কর্মসূচি, কিন্তু কেন?

আগামী ২৮ জানুয়ারি ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রবেশ করার কথা এরাজ্যের জলপাইগুড়িতে । রাজ্যে আসছেন রাহুল গান্ধী। এই উপলক্ষে জেলা কংগ্রেসের তরফে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বেলা ১২টা নাগাদ। জলপাইগুড়ি শহরেই পদযাত্রা ও সভা করার কথা রয়েছে রাহুলের। এরপর শহরের এ বি পি সি ময়দানে তাঁর মধ্যাহ্নভোজ করার কথা। তারপর শিলিগুড়ি চলে যাওয়ার কথা।

তবে ওইদিন বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত পুলিশের চাকরির পরীক্ষা রয়েছে রাজ্যে। তাতেই কিছুটা বদল হচ্ছে রাহুলের কর্মসূচিতে। সূত্রের খবর, ওইদিন বেলা দেড়টার পর আসার কথা রাহুল গান্ধীর। ন্যায় যাত্রায় জলপাইগুড়ি রুটের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার দুপুরে জলপাইগুড়ি আসেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর।

গোলাম আহমেদ মীর বলেন, যেহেতু ওইদিন পুলিশের চাকরির পরীক্ষা রয়েছে তাই রাহুল গান্ধী ওইদিন পরীক্ষা শেষ হওয়ার পর জলপাইগুড়ি শহরে আসবেন। শহরে ঢোকার আগেই কোনও একটি যায়গায় সারবেন মধ্যাহ্নভোজন। প্রসঙ্গত, আর কয়েকটা দিন পরেই লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে ‘ইন্ডিয়া’ জোট নিয়ে একাধিক মন্তব্য আসছে রাজনৈতিক দলগুলি থেকে । মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কংগ্রেসের প্রতি ক্ষোভ দেখিয়েছেন । এমতাবস্থায় বাংলায় রাহুলের আগমন । ভোটমুখী বাংলায় তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক কারবারিদের একটা বড় অংশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube