লোকসভা নির্বাচন দোরগোড়ায় আর মুর্শিদাবাদে লোকসভা নির্বাচনে পদ্মফুল ফোটাতে মরিয়া বঙ্গ বিজেপি। লোকসভা নির্বাচনের আগে বুধবার বিকেলে মুর্শিদাবাদ সাংগঠনিক বিজেপি জেলার পক্ষ থেকে লালবাগে নাকুড়তলাতে বিধানসভা বিরোধী দলনেতা ও বিধায়ক শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধায়ক গৌরীশংকর ঘোষ ।
সভা মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে এক সুরে বেঁধে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, “অধীর বাবু এখানে বিরাট ফাটান আর দিল্লি গিয়ে ভাইপোর সঙ্গে ডিনার করেন । অত্যন্ত নক্কার জনক। প্রধানমন্ত্রী নর্দমার সঙ্গে তুলনা করেছিলেন। আর অধীর চৌধুরীকে জিতিয়েছিলেন হিন্দুরা আর এবার আমি বলব হিন্দুদেরকে এই ভুলটা আর মুর্শিদাবাদে করবেন না।”
এদিন শুভেন্দুর নিশানায় ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীও । “মুখ্যমন্ত্রী নিজে একজন ঘুষখোর মুখ্যমন্ত্রী নিজে একজন চোর। লোকসভা নির্বাচনের আগে এগুলো ইমেজ ফিরিয়ে আনছে এবারও আমি ভাল, আমি সৎ আর বাকি সবাই চোর এটা প্রমাণ করতে চাইছে এই জিনিস বারবার খাবে না” মমতাকে কটাক্ষ শুভেন্দুর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

