আহত মুখ্যমন্ত্রী! নিরাপত্তা ব্যবস্থায় উঠছে গাফিলতির অভিযোগ?

বুধবার বর্ধমানের সভাস্থল থেকে ফেরার পথে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানা যাচ্ছে আচমকা গাড়ির ব্রেক কষায় গাড়ির ড্যাশবোর্ডে ধাক্কা লাগার জেরে আঘাত লাগে তাঁর । ফলে তিনি সামান্য চোট পান কপালে । তবে ঠিক কী হয়েছিল এদিন ?

এদিনের ঘটনায় জানা যায়, বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফেরার সময় তাঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে যায় । কার্যত বাধ্য হয়েই সেই সময় চালককে ব্রেক মারতে হয় । আচমকা ব্রেক কষায়, গাড়ির ঝাঁকুনিতে সামনের সিটে বসে থাকা মুখ্যমন্ত্রী মাথায় আঘাত পান ।

সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, সভাস্থল থেকে তাঁর গাড়ি যখন জিটি রোডে উঠছে, সেই সময় অন্য দিক থেকে একটি গাড়ি তাঁর কনভয়ে হঠাৎই ঢুকে পড়ে । তবে প্রাথমিকভাবে সেটি পুলিশের গাড়ি বলে জানা গেছে। তবে কিভাবে মুখ্যমন্ত্রীর কনভয়ে অন্য গাড়ি ঢুকে পড়ল তা নিয়ে উঠছে প্রশ্ন । এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গাফিলতির অভিযোগ উঠছে ।

এদিন বর্ধমানে প্রশাসনিক সভায় হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে চেপে রওনা দিয়েছিলেন তিনি । কিন্তু ফেরার সময় শুরু হয় বৃষ্টি । আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টারের বদলে তিনি গাড়িতে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । গাড়িটি হঠাৎ ব্রেক কষায় তিনি মাথায় আঘাত পান । সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে মাথার বাঁদিকে সাদা রুমাল চাপা দিয়ে ধরে থাকতে দেখা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube