পরীক্ষার সময়সীমা বদলের আর্জি জানিয়ে আদালতে মামলা

মাধ্যমিকের পরীক্ষা সময়সীমা বদলের আর্জি জানিয়ে মামলা গড়াল হাইকোর্ট পর্যন্ত । বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে মামলা বুধবার মামলা দায়ের করা হয় । ইতিমধ্যেই মামলা করার অনুমতি দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।সকাল ৯.৪৫ মিনিটের পরিবর্তে সময়সীমা পিছিয়ে দেওয়ার আবেদন মামলা কারি আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী ।

মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ তেহেক সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময়সূচী এগিয়ে আনার কথা ঘোষণা করা হয়েছিল । তবে দুরদুরান্ত থেকে যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবে তাঁদের কথা মাথায় রেখেই এদিন মামলা করা হয় বলে জানা যায় । পাশাপাশি পরীক্ষার বাকি আর মাত্র কয়েকটা দিন, তার আগেই এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও তোলা হয় ।

আগামী ২ ফেব্রুয়ারি থেক শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা । তাই এই মামলার দ্রুত শুনানির আবেদনও করা হয়েছে । চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube