“আমরা দুর্বল নই, কেন্দ্রীয় সরকার আমাদের টাকা বন্ধ করে দিয়েছে” জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার বর্ধমানে জনসভায় মুখ্যমন্ত্রী । কয়েকদিনের মধ্যেই তাঁর জেলা সফর শুরু হওয়ার কথা। মূলত একাধিক প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা । রামমন্দির উদ্বোধন প্রসঙ্গ টেনে এনেছেন বারংবার । তাঁর কথায় বারবারই সর্ব ধর্ম সমন্বয়ের কথা উঠে এসেছে ।

কেন্দ্রকে তোপ দেগে মমতা বললেন, “আমরা দুর্বল নই, কেন্দ্র সরকার আমাদের টাকা বন্ধ করে দিয়েছে”, তিনি আরও বলেন, কেন্দ্রের তরফে সাহায্যের হাত রাজ্য পেতে পারে শর্তসাপেক্ষে । তার বদলে পশ্চিমবঙ্গের দেওয়ালে দেওয়ালে গেরুয়া রঙ করার কথা কেন্দ্রের তরফে বলা হয় বলে দাবি তৃণমূল সুপ্রিমোর ।

প্রসঙ্গত, ২২শে জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিনেই রাজ্য জুড়ে সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেইদিনেই নেতাজির জন্মদিন রাষ্ট্রীয় ছুটি নয় কেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাননীয়া । বুধবার সেই প্রসঙ্গই ফের তুললেন তিনি । দেশের প্রতি নেতাজির অবদান অশেষ, তবুও তাঁর জন্মদিনে কোনও রাষ্ট্রীয় ছুটি নেই বলে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ।

একযোগেই, মূল্যবৃদ্ধি, জিএসটি, গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও বলতে ভোলেন নি তিনি । “মাছের তেলে মাছ ভাজছে ওঁরা, টাকা খরচা আমরা করছি” কেন্দ্রকে একহাত নিলেন মমতা । আসন্ন লোকসভা নির্বাচনের আগে একদিকে উদ্বোধন হয়েছে রামমন্দির যা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আলাদা জায়গা করে নিয়েছে । অন্যদিকে জেলাসফরে গিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube