লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দেশের পাশাপাশি বাংলার রাজনীতিও সরগরম। জেলায় জেলায় প্রচারে যাচ্ছেন মমতা । বুধবার পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে মমতার মুখে সরকারি পরিষেবার কথা। বর্ধমানে গিয়ে কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানে গিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী-রূপশ্রী, যে সব প্রকল্প ইতিমধ্যেই চালু রয়েছে বাংলায়, সেগুলি নিয়েই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ।
বর্ধমানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১লা ফেব্রুয়ারি থেকে বিপুল সংখ্যক মানুষকে ৬ সরকারি প্রকল্পে নতুন করে যুক্ত করা হচ্ছে। নতুন করে ১৩ লক্ষ মহিলা পাবেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা। বার্ধক্য ভাতা পাবেন আরও ৯ লক্ষ মানুষ , বিধবা ভাতা পাবেন আরও ১ লক্ষ ৪ হাজার মহিলা, কন্যাশ্রী প্রকল্পে যুক্ত হচ্ছে আরও ১০ লক্ষ নাম, রূপশ্রীতে আরও ৮৫ হাজার।
“কয়েক হাজার শিক্ষক নেব। শিক্ষকের পদ আমাদের রেডি আছে। কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে সিপিএম-বিজেপি। ইয়ং ছেলেমেয়েদের চাকরি হচ্ছে না। নাহলে শুধুমাত্র শিক্ষক পদেই ৬০ থেকে ৭০ হাজার চাকরি হত। যদি কোথাও অন্যায় হয়ে থাকে, তা খুঁজে বের করা হোক। কিন্তু অবিলম্বে শূন্যপদে চাকরি হোক”বললেন মমতা ।
‘দুয়ারে সরকার’ ও ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে অনেক পরিষেবার আবেদন জমা পড়েছিল বলে উল্লেখ করেছেন মমতা। সেই মতো প্রকল্প নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী । বর্ধমানের সভা থেকে বুধবার কয়েক হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রূপশ্রী সহ একাধিক প্রকল্পের পরিষেবাও এদিন প্রদান করেন মঞ্চ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

