কাজের দাবিতে আন্দোলন, বিক্ষোভে আহত একাধিক পুলিশ কর্মী!

পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা এলাকায় নির্মীয়মাণ একটি কারখানায় বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । বিক্ষোভকারীদের ছোড়া ইট, পাথর ও লাঠির আঘাতে রঘুনাথপুর থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিস কর্মী আহত হন বলে সূত্রের খবর ।

রঘুনাথপুর থানার আইসি অর্ঘ্য মণ্ডল বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়, তাঁর মাথায় ১৬টি সেলাই লেগেছে । ঘটনায় এখন পর্যন্ত পুরুষ ও মহিলা মিলে প্রায় ১৫ জনকে গ্রেফতার করা হয় । এলাকায় বসানো হয় পুলিস পিকেট ।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, রঘুনাথপুর থানা এলাকার লছমনপুর গ্রামের কাছে একটি বেসরকারি স্টিল প্রস্তুতকারক কারখানার কাজ চলছিল । গতকাল, অর্থাৎ সোমবার কারখানাতে জমিহারা ও স্থানীয়দের কাজ দেওয়ার দাবিতে “স্থানীয় ও জমিহারা” নামের একটি সংগঠন আন্দোলন শুরু করে । ওই দিন কারখানায় কোন শ্রমিককে ঢুকতে দেওয়া হয়নি বলে স্থানীয় সূত্রে খবর । এমনকি কারখানায় কোন গাড়ি ঢুকতে বা বের হতেও পারেনি সেদিন ।

তবু গতকাল কর্তৃপক্ষ সংগঠনের সদস্যদের সাথে কোন রকম আলোচনায় বসেননি বলেই আনা হয় অভিযোগ । ফলে সংগঠনের সদস্যরা এদিন সকালে আবার আন্দোলন শুরু করে । আল্দোলনের খবর পেয়ে রঘুনাথপুর থানার আইসি সহ কিছু পুলিস কর্মী ঘটনাস্থলে যান । আন্দোলনকারীদের মূল গেট থেকে সরিয়ে দেওয়া হলে তাঁরা ঘটনাস্থল থেকে চলেও যান ।

এরপরে অভিযোগ আনা হয়, কিছু সময় পরেই লছমনপুর গ্রামের শতাধিক পুরুষ, মহিলা লাঠি, ইট,পাথর নিয়ে কারখানার মূলগেটে একত্রিত হন । জানা যায়, পুলিসকে উদ্দেশ্য করে ইট, পাথর ছোড়া হয় এদিন। পাথরের আঘাতে আইসি মাটিতে পড়ে যেতেই কিছু পুরুষ ও মহিলা তাঁকে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করেন । অন্যান্য পুলিস কর্মীরা আইসিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান ।

ঘটনার খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিস সুপার অম্লান কুসুম ঘোষ বিশাল পুলিস বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান । লছমনপুর গ্রামে অভিযান চালানো হয় । গ্রামের দশটি বাড়ি থেকে প্রায় ১৩ জন পুরুষ ও মহিলাকে গ্রেফতার করা হয় বলে জানা যায় । একই সঙ্গে এদিনের ঘটনায় কয়েকটি বাইক ও সাইকেল বাজেয়াপ্ত করা হয় । সংশ্লিষ্ট কারখানার জিএম বিপুল পানিগিরি বলেন, সম্পূর্ণ অনৈতিক ভাবে কিছু জন গেট বন্ধ করে আন্দোলন করছিলেন । বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube