রাম মন্দির উদ্বোধনের দিন ‘হাফ ডে’ ছুটি ঘোষণা কেন্দ্রের

।। স্বর্ণালী মান্না ।।

রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় সরকার ‘হাফ ডে’ ছুটির ঘোষণা করল আগামী সোমবার । রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা অযোধ্যা ; সারা দেশে বিভিন্ন অঞ্চলে রয়েছে গেরুয়া শিবিরের একাধিক কর্মসূচী । দেশ জুড়ে এই উৎসবের আবহাওয়াকে মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে এই অর্ধ দিবস ছুটির ঘোষণা করেন ।

জানা যাচ্ছে সোমবারের গোটা অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার দেখানো হবে টিভির পর্দায় । সেদিন নির্দিষ্ট সময় সূচী মেনে পালন করা হবে সকল আচার অনুষ্ঠান । সূত্রের খবর, বেলা ১২টা থেকে শুরু করে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত চলবে পূজা অর্চনা । দেশবাসী যাতে সেই অনুষ্ঠান উপভোগ করতে পারেন তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করা হচ্ছে ।

হাতে আর মাত্র ক’টা দিনের প্রতীক্ষা । তার পরই উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দির । স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা দেশেই রয়েছে উন্মাদনা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube