সৃজন-প্রতিকুরের পর উত্তরসূরি কারা?

দীর্ঘ ছ’বছর ধরে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর ব্যাটন ছিল সৃজন ভট্টাচার্য ও প্রতিকুর রহমানের হাতে । সেই জায়গা থেকে সরতে চেয়েছিলেন তাঁরা । দলও সায় দিয়েছিল তাতে । বুধবার মালদহে শেষ হচ্ছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের ৩৮তম রাজ্য সম্মেলন। সেখান থেকেই নতুন নেতৃত্ব নির্বাচন হল এসএফআই-এর। রাজ্য সম্পাদক হলেন দেবঞ্জন দে। সভাপতি করা হল প্রণয় কার্য্যী এবং নবনির্বাচিত ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক হলেন সৌভিক দাস বক্সী।

অদ্ভুত বিষয়, এসএফআইয়ের ইতিহাসে এই প্রথম উত্তরবঙ্গের কাউকে দায়িত্ব দেওয়া হল। কারণ, কোচবিহারের ছাত্র নেতা প্রণয় কার্য্যী নতুন সভাপতি। এর আগে দীর্ঘ ছ’বছর ধরে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর হাল ছিল সৃজন ভট্টাচার্য ও প্রতিকুর রহমানের হাতে।

প্রথম থেকেই দেবাঞ্জন দে-র নাম উঠে আসছিল কলকাতা জেলা সংগঠনের সভাপতির দায়িত্ব সামলানোর জন্য। কলকাতা জেলা সংগঠনে বদল হয়েছে। এসএফআই-এর কলকাতা জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন বর্ণনা মুখোপাধ্যায়। সম্পাদক হয়েছেন দিধীতি রায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube