১৯ দিন পর সরবেরিয়ার ফিরল ইডি, অভিযান শেষে দেওয়ালে লাগানো হল তলবের নোটিস!

৫ জানুয়ারির ঘটনার এবার আর পুনরাবৃত্তি হল না বুধবার । সন্দেশখালিতে এবার স্বমহিমায় দেখা গেল ইডি-র আধিকারিকদের । সঙ্গে ছিলে কেন্দ্রীয় বাহিনীও । সব রকমের ব্যবস্থা করেই এবার সন্দেশখালির বেতাজ বাদশাহের বাড়ির তালা ভেঙে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । তল্লাশি শেষে বাড়ি সীল করে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিস লাগিয়ে দেওয়া হল এদিন ।

রেশন বন্টন দুর্নীতি মামলায় বুধবার আবারও সক্রিয় হল ইডি । বাড়িতে ইডির তল্লাশি অভিযান চললেও এখনও বেপাত্তা তৃণমূলের এই দাপুটে নেতা । তালা ভেঙে তল্লাশি চালানো হয় তাঁর হলুদ রঙের বাড়িতে । ভাঙা হয় আলমারির তালাও; নামানো হয় সুটকেস । সুত্র মারফত জানা যাচ্ছে, দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরও তেমন বিশেষ কিছু নথি তদন্তকারীদের হাতে আসেনি এদিন । একের পর এক ঘরে তল্লাশি চালিয়ে প্রাথমিকভাবে উদ্ধার করা হয় শুধুই জামাকাপর ও বাসন । তবে ইডি-র হাতে আসে জীবন বীমার নথি, জমির দলিল, গয়নার রশিদ প্লেনের টিকিট । কার্যকারী তেমন কিছু না পাওায় কার্যত খালি হাতেই ফিরতে হল ইডি আধিকারিকদের ।

প্রায় সাড়ে ৭ ঘন্টা তল্লাশি শেষে বাড়ি সিল করে দিয়ে বেরিয়ে যান আধিকারিকরা । তবে তল্লাশির দিন শেখ শাহজাহান বাড়িতে না থাকায় তাঁর বাড়ির দেওয়ালে হাজিরার নোটিস লাগিয়ে দেয়তদন্তকারীরা । নোটিসে তাঁকে ২৯ জানুয়ারি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা যায় । এখন দেখার বিষয় এই তলবে শেখ শাহজাহান সাড়া দেন কি না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube