মেডিক্যাল দুর্নীতির তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

কারচুপির মাধ্যমে জাতি প্রমাণপত্র আদায় করে ডাক্তারিতে ভর্তি হওয়ার দুর্নীতির তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক ডাক্তারিতে ভর্তির অপেক্ষায় থাকা তরুণীর দায়ের করা মামলায় এই ইঙ্গিত দেন তিনি। এই মামলায় সব পক্ষের হলফনামা তলব করেছিলেন বিচারপতি।

মেডিক্যাল পরীক্ষায় রিজার্ভ ক্যান্ডিডেটদের ভুয়ো শংসাপত্র দিয়ে নিয়োগের ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বেলা আড়াইটের মধ্যে এজলাসে হাজির হতে হবে সিবিআই এর আধিকারিকে। রাজ্যের তরফ থেকে জমা করা বেশকিছু নথি সিবিআই এর হাতে তুলে দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

পূর্বে ভুয়ো শংসাপত্রের জন্য ১৪ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভুয়ো জাতির শংসাপত্র দেখিয়ে বেআইনিভাবে চিকিৎসক নিয়োগের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মামলাকারীরা। সেই মামলায় নির্দেশ বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube