শেখ শাহাজানের বাড়িতে পুনরায় ইডির হানা!

রেশন বন্টন দুর্নীতির তদন্তে আবার সক্রিয় ইডি । সন্দেশখালীর সরবেড়িয়ায় শেখ শাহাজানের বাড়িতে আবারও হানা দেয় ইডি । গতবারের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পর নতুন ভাবে প্রায় কুড়ি জনের একটি আধিকারিকের দল শেখ শাহাজানের বাড়িতে অভিযান চালালেন । এদিন তাঁদের সঙ্গে দেখা যায় ৫০ থেকে ৬০ জনের মতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের । নিরাপত্তা সঙ্গে নিয়ে শেখ শাহাজানের বাড়িতে ফের তদন্ত অভিযানে দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের । এবং সেখানে শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙ্গা হচ্ছে বাড়িতে কেউ ।

শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকের তল্লাশি অভিযান শুরু হয় বুধবার সকালে । এদিনও শেখ শাহজাহানের বাড়ির গেটের তালা ভেঙে ইডি আধিকারিকরা প্রবেশ করেন । প্রথমে ছয় জন এবং পরে আরও চারজনের মোট ১০ জনের ইডি আধিকারিকের দল শেখ শাহজাহানের ঘরের মধ্যে ঢুকে তল্লাশি চালায় ।

পাশাপাশি জানা যায়, দু’জন আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী সহ রাজ্য পুলিশের পাঁচজনকে নিয়ে ঘরের মধ্যে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা । এছাড়াও রাজ্য পুলিশের পক্ষ থেকে চলছে ভিডিওগ্রাফি । এদিন মোট ২২টি গাড়ি করে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায় । সূত্র মারফত জানা যায়, এদিন আধিকারিকদের সঙ্গে মোট ১২৫ জনের কেন্দ্র বাহিনী জওয়ান আছে ।

গত ৫ জানুয়ারির যে ছবিটা ধরা পড়েছিল বুধবার তার থেকে সম্পূর্ণ আলাদা ছবি দেখা যায় । সেদিন ইডি আধিকারিকরা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেওয়া্য এলাকায় সন্ত্রাস চালাচ্ছিল শেখ শাহাজানের অনুগামীরা । তবে আজ কিন্তু শেখ শাহাজান অনুগামীদের সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না বলেই জানা যায় । সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং রাজ্য বাহিনীর পুলিশ থেকে শুরু করে র‍্যাফ আটোসাটো নিরাপত্তায় মুড়ে রাখা হয় শেখ শাহজাহানের বাড়ির এলাকা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube