সামনেই রয়েছে লোকসভা নির্বাচন; তার আগে ঝাড়গ্রাম জেলার জামবনীতে মাওবাদীর নাম করে উদ্ধার হল একাধিক পোস্টার । এই পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বুধবার ।
আগামী ২৫ শে জানুয়ারি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া তিন জেলায় বনধের ডাক দিয়ে এই মাওবাদী নামাঙ্কিত পোস্টার লাগানো হয় । পোস্টারে উল্লেখ করা রয়েছে, মাওবাদীরা জনগণের সঙ্গে রয়েছে । সেই সঙ্গে নেতাদেরকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ।
প্রসঙ্গত, মঙ্গলবার পুরুলিয়া জেলার কোটশিলার মুরগুমা জলাধার এবং লাগোয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল একাধিক মাওবাদী পোস্টার । এর আগেও বহুবার এই ধরণের পোস্টার দেখা গিয়েছিল একাধিক এলাকায় । যার জেরে কিছুটা হলেও উদ্বেগে ছিলেন এলাকার বাসিন্দারা । তবে বারবার এই মাওবাদী পোস্টার উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ।
তবে কি লোকসভা নির্বাচনের আগে জঙ্গলমহল জুড়ে মাওবাদী কার্যকলাপ বাড়ছে? এমনটাই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষজন । অন্যদিকে জেলা পুলিশ সুত্রে খবর ভুয়ো পোষ্টার করে এলাকায় আতঙ্ক করছে কিছু দুষ্কৃতী । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয় । এর পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

