স্ত্রীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে বহিষ্কৃত এসএসসির চেয়ারম্যান

নিজের স্ত্রীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে পশ্চিমাঞ্চল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনকে বহিস্কারের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। । বুধবার আদালতে রাজ্য জানিয়েছে নিয়োগ মামলায় আদালতের নির্দেশ মেনেই কাজ হয়েছে।

২০১৫ সালে বাতিল হওয়া প্যানেলকে কাজে লাগিয়ে ২০১৯ সালে বাঁকুড়ার একটি স্কুলে নিজের স্ত্রীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল শেখ সিরাজউদ্দিন এর বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসে এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানও স্ত্রী জাসমিন খাতুনকে নিয়ম বহির্ভূত ভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ওই চাকরি পাইয়ে দেন স্ত্রীকে।  গত সোমবার মামলার শুনানিতেই শেখ সিরাজ উদ্দীনকে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

বুধবার মামলার রুদ্ধদ্বার শুনানির শুরুতেই রাজ্যের পক্ষে বিচারপতিকে জানিয়ে দেওয়া হয় আদালতে নির্দেশ পালন করেছে রাজ্য। এই মামলায় বুধবার তৎকালীন রাজ্যের কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারকে সশরীরে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি বসু। মামলার শুনানি চলাকালীন সৌমিত্র সরকারে সঙ্গে একান্তে কথাও বলেন বিচারপতি। আগামী মঙ্গলবার ৩০শে জানুয়ারি ফের এই মামলার শুনানি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube