বর্ধমানের স্বাস্থ্য নিয়ে সরকারি তৎপরতা

মুখ্যমন্ত্রী গোদা হেল্থ সিটি মাঠে বুধবার ২ জেলা পূর্ব এবং পশ্চিম বর্ধমানকে নিয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করবেন মুখ্যমন্ত্রী। সভা শুরু হওয়ার কথা বেলা ১টা নাগাদ। এই প্রশাসনিক সভা থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও নতুন প্রকল্পের উদ্বোধন করবেন বলেই জানা যাচ্ছে।

৪৯১ টি প্রকল্পের উদ্বোধন করবেন যার আর্থিক মূল্য ৩৬৫.৪৫ কোটি, ৫৪৭ টি প্রকল্পের শিলান্যাস করবেন আর্থিক মূল্য ৮৩৭.৮১ কোটি টাকা। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনকারীদের মধ্যে পূর্ব বর্ধমান জেলার ৩০ জন ও পশ্চিম বর্ধমান জেলার ২০ জনের হাতে এদিনের মঞ্চ থেকে সরাসরি সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের সভা থেকে মোট ৩ লক্ষ ২৬ হাজার ২৮১ জন আবেদনকারীকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube