‘ইন্ডিয়া’ জোটে ভাঙন? কী আভাস দিলেন তৃণমূল সুপ্রিমো?

পশ্চিমবাংলায় ‘ইন্ডিয়া জোটে নেই তৃণমূল কংগ্রেস! এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ডুমুরজলা হেলিপ্যাডে পূর্ব বর্ধমান যাওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন, “পশ্চিমবাংলায় জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা হয়নি। এমনকি রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে যাবে তাতেও তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি।” এই নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ” ৩০০ আসনে কংগ্রেস একা লড়ুক, বাকি বিষয়ে হস্তক্ষেপ করতে এলে বুঝে নেব।” প্রসঙ্গত, সম্প্রতি রাহুল গান্ধী সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভাল। আসন ভাগাভাগি নিয়ে কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন তিনি। রাহুলের সেই মন্তব্যের পরই দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন, তা প্রদেশ কংগ্রেস খুব একটা ভাল চোখে দেখছেন না। মমতা বলেছেন, “দশটা-বারোটা যা খুশি আসন চাইছে ওরা, আমি দুটো-র বেশি দেব না।”

“পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোটে নেই তৃণমূল কংগ্রেস। যেদিন থেকে আসন সমঝোতা নিয়ে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সেদিন থেকে দল সিদ্ধান্ত নিয়েছে একলা চলবে।” স্পষ্ট জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী । ডুমুরজলা হেলিপ্যাডে পূর্ব বর্ধমান যাওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন, “পশ্চিমবাংলায় জোট নিয়ে কংগ্রেসে ও জোটের কোনো শরীকের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ওরা ভুল বার্তা দিচ্ছে। এমনকি রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে যাবে তাতেও তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে। এই নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি কংগ্রেসের নাম না করে বলেন “ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই।”

তৃণমূল সুপ্রিমোর এই একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকেও। সেই প্রশ্ন শুনে বেজায় ক্ষোভ প্রকাশ অধীরের। অধীর বললেন, ‘ওটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, আমার সাবজেক্ট নয়।’ কিছুটা এড়িয়ে যাওয়ারই চেষ্টা করলেন সংবাদমাধ্যমকে। এরপর আবারও একই প্রশ্ন করা হলে কিছুটা শ্লেষমিশ্রিত গলায়, “আমি জানি না এসব। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতারা আছেন। তাঁদের জিজ্ঞেস করুন।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube