কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র । দীর্ঘ অনেক দিন ধরেই জেল হেফাজতে রয়েছেন পার্থ। বারংবার জামিনের আর্জি জানিয়েও মেলেনি সদুত্তর । এবার কলকাতা হাইকোর্টে ফের পিছিয়ে গেল জামিনের মামলা । আগামী ৮ই ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি এবং আগামী ৬ই ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণের ভদ্রের জামিনের মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।

সুজয় কৃষ্ণ ভদ্র এবং পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় আইনজীবী হিসাবে সওয়াল করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত । তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তাই রাজ্যের তরফে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে হাইকোর্টে, এমনই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যেহেতু তিনি সরকারের প্রতিনিধি ফলে তাতে সমস্যা হতে পারে বলেই বক্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

রাজ্যের অনুমতি না আনলে জামিনের মামলা শুনানি সম্ভব নয়, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সেই জন্যই পার্থ চট্টোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের মামলা পরবর্তী শুনানির নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube