ফের রাজ্যপালকে ‘গো ব্যাক’ স্লোগান! কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল পৌঁছতেই বিক্ষোভ । রাজ্যপাল যাওয়া মাত্রই তৃণমূল ছাত্র পরিষদের তরফে দেখান হয় বিক্ষোভ। রাজ্যপালকে দেখে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান AIDSO এবং TMCP। কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে চলে রাজ্যপালকে দেখে গো ব্যাক স্লোগানে উত্তেজনা ছড়ায়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৭৬ তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস উপস্থিত হন কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। রাজ্যপাল ঢোকার মুখে বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপথে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন টিএমসিপি এবং AIDSO সংগঠন। গো-ব্যাক স্লোগান দেওয়া হয় রাজ্যপালকে। তাদের মূল দাবি, অবিলম্বে ন্যায় পাল বাতিল করে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। একইসঙ্গে রাজ্য এবং জাতীয় শিক্ষানীতি বাতিলেরও দাবি জানান তারা।
প্রসঙ্গত, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছিলই । মঙ্গলবারই রাজ্যপাল কথা রাখেন নি বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য । মূলত অভিযোগ ছিল রাজ্যপাল প্রতিশ্রুতি দিয়েও তা রাখেন নি । উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসেন নি সি ভি আনন্দ বোস ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

