পর্ষদের নির্দেশকে উড়িয়ে দিয়ে অ্যাডমিট কার্ড নিলেন প্রধানশিক্ষকেরা!

মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অমান্য করে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা অ্যাডমিট কার্ড গ্রহণ করলেন । পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দেওয়া হয়েছিল, অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে গেলে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে মুচলেকা দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে । তবে কোনও মুচলেকা না দিয়েই এদিন অ্যাডমিট কার্ডগুলি সংগ্রহ করেন তাঁরা ।

২৯ ডিসেম্বর ও ২০ জানুয়ারি মধ্যশিক্ষা পর্ষদের দু’টি বিজ্ঞপ্তি জারি করে । তাতে প্রত্যেক স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়, অ্যাডমিট কার্ড নিতে গেলে মুচলেকা জমা করতে হবে প্রধান শিক্ষকদের । এমন একটি নির্দেশের পরই শিক্ষক মহলে দেখা গিয়েছিল ক্ষোভের আঁচ । তাই পর্ষদের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মুচলেকা না দিয়েই অ্যাডমিট কার্ড গ্রহণ করলেন অধিকাংশ স্কুলের প্রধান শিক্ষক ।

এই প্রসঙ্গে জানা যাচ্ছে, নবম শ্রেণীতেই মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ুয়াদের নাম নথিভুক্ত করতে হয় । তবে সেই সকল দায়িত্ব থাকে স্কুলগুলিরও । বিগত কয়েক বছরে এমন ঘটনাও সামনে আসে যেখানে বহু পড়ুয়াদেরই নাম নথিভুক্ত করা হয়নি । ফলত যথেষ্ট হয়রানি ভোগ করতে হয় তাঁদের ।

সূত্রের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, পড়ুয়াদের যাতে এই সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন না হতে হয় তাই মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই মুচলেকা দেওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয় বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube