“জেল থেকে ফিরলে দলে যথাযোগ্য সম্মান পাবে অনুব্রত” জানালেন তৃণমূল সুপ্রিমো

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রায় দেড় বছর হতে চলল জেলেই দিন কাটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের পাত্র ‘কেষ্টা’ । গরুপাচার মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। প্রথমে আসানসোলে জেলে ছিলেন অনুব্রত । তারপরে ইডির আওতায় তিহাড় জেলেই রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । বর্তমানে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও রয়েছেন তিহাড় জেলেই। বারবার জামিনের আবেদন জানিয়েও এখনও কোনও লাভ হয়নি।

লোকসভা নির্বাচনের আগেই প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ঘুঁটি সাজাচ্ছে । মঙ্গলবার কালীঘাটে বৈঠক ডাকেন তৃণমূল সুপ্রিমো । বীরভূমের সংগঠন নিয়েই কালীঘাটে বৈঠকে বসেছিলেন মমতা। উপস্থিত ছিলেন দলের সাংসদ সহ জেলার অন্যান্য নেতারাও। এদিন জেলার সংগঠনে বড় রদবদল করেছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন, জেলে থাকলেও অনুব্রত আছেন তাঁর জায়গাতেই।

মমতা জানিয়েছেন, অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরলে দলে যথাযোগ্য সম্মান পাবে। সে যে ভাবে দল সংগঠন চালাত সেভাবে নতুন কমিটিকে চালাতে হবে। নির্বাচনের কাজে অনুব্রত মণ্ডলের অনুগামীদের সরিয়ে দেওয়ার কথা মাথাতেও আনবেন না। শতাব্দী রায় জানিয়েছেন বৈঠকে স্পষ্টভাবে এই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য কেন তা ভাবাচ্ছে রাজ্য-রাজনীতিকে । তবে কি লোকসভা নির্বাচনের আগে বা নির্বাচন মিটলেই মুক্তি পাবেন অনুব্রত? এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube