প্রশাসনের আশ্বাসে উঠল বাস ধর্মঘট, স্বস্তি যাত্রীদের

অবশেষে তুলে নেওয়া হল মুর্শিদাবাদ জেলার বাস ধর্মঘট । কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেললেন নিত্যযাত্রীরা । মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ধর্মঘট প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিলের সদস্যরা । ধর্মঘট উঠে যাওয়ার ঘোষণাতে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছেন নিত্য যাত্রীরা ।

সোমবার ও মঙ্গলবার দুই দিন বাস ধর্মঘটের পরে অবশেষে বাস ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিল । মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুরে মোহনা বাসস্ট্যান্ডে সাংবাদিক বৈঠক করে এই ধর্মঘট তুলে নেওয়ার কথা জানান তাঁরা । পাশাপাশি মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিলের সদস্যরা আরও জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে বৈঠক করে আশ্বস্ত হওয়ার পরেই তাঁরা এই বাসের ধর্মঘট বা বাসের কর্ম বিরতি তুলে নেন ।

একই সঙ্গে তাঁরা জানান, বুধবার থেকে স্বাভাবিকভাবেই চলবে বাস । পাশাপাশি, বেআইনিভাবে জাতীয় সড়কের চলা টোটো এবং অটোর বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে বলে তাঁরা জানান । এছাড়াও শিবপুর টোল প্লাজাতে যে অতিরিক্ত টোল নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই টোল যাতে সঠিকভাবে নেওয়া হয় তার জন্যও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস মেলার পরেই এই বাস ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube