বন্দে ভারত এক্সপ্রেসে ঘটে গেল বিপত্তি । বুধবার সকালের এই ঘটনায় একাধিক কামরার পা-দানি ভেঙে যাওয়ায় প্রায় একঘন্টা বর্ধমান-রামপুরহাট লুপলাইনে ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস । এদিনের ঘটনায় কোন যাত্রী আহত হননি বলেই জানা যাচ্ছে ।
রেলসূত্রে জানা গেছে,একাধিক কামরার পা-দানি ভেঙে যাওয়ায় ভেদিয়া স্টেশনে ৭.৩৫ থেকে ৮.৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে পরে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস । কোনও কারণে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লেগেই এই বিপত্তি ঘটে বলে অনুমান করা হচ্ছে । ঘটনার খবর পেয়েই দ্রুত তৎপরতার সঙ্গে সক্রিয় হয়ে ওঠে রেল দফতরের কর্মীরা । ঘন্টাখানেক ধরে চলে মেরামতির কাজ । মেরামতির পরই ছাড়া হয় ট্রেনটিকে ।
প্রসঙ্গত জানা যাচ্ছে, কলকাতা থেকে এনজিপিগামী শতাব্দী এক্সপ্রেসে সি ৯ কামরার জানালায় পাথর হামলার ঘটনা ঘটে । কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে বাইরে থেকে পাথর হামলা চালানো হয় বলে জানা যায় । পাথর হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সি নাইন কোচের একটি জানালা । হামলার জেরে স্বভাবতই আতঙ্কিতহয়ে পড়েন রেল যাত্রীরা । সূত্রের মারফত জানা যায়, বর্ধোমানের খানা স্টেশন পেরোতেই হামলা চালানো হয় । মালদহ টাউন স্টেশনে পৌঁছানোর পর বিষয়টি খতিয়ে দেখেন রেল পুলিশের আধিকারিকেরা । ঘটনায় যাত্রীদের কাছ থেকে মৌখিক অভিযোগ নেওয়া হয় রেল পুলিশের তরফে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

