প্রথম দিনে রামলালাকে দর্শন করতে কার্যত লঙ্কাকাণ্ড বেঁধে গেল অযোধ্যায় । রামলালাকে দর্শন করতে মঙ্গলবার অযোধ্যায় নেমেছিল অগুন্তি মানুষের ঢল । ভগবান শ্রী রামের দর্শন পেতে মন্দির চত্ত্বরে দেখতে পাওয়া যায় ভক্তদের জনস্রোত । যার জেরে চুড়ান্ত বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় মন্দি চত্ত্বরে । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যথারীতি হিমশিম খেতে হয় পুলিশকেও ।
গতকাল উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার পর মঙ্গলবার সকল দর্শকদের জন্য খুলে দেওয়া হয় রাম মন্দিরের দরজা । রামের দর্শন করতে দুরদুরান্ত থেকে এসেছিলেন বহু ভক্ত । সকাল থেকেই মন্দির চত্বরে ছিল ভক্তদের লম্বা লাইন । তবে যে পরিমাণে বাড়তে থাকে ভিড় তাতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এদিন ।
মঙ্গলবার ভোর রাত থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন ভক্তরা । জানা যায়, বিগত বেশ কিছু দিন ধরেই উত্তর প্রদেশে পৌঁছে ছিলেন অনেকেই । সেক্ষেত্রে প্রথম দিনে যে ভিড় হতে পারে তা কিছুটা হলেও আন্দাজ করাই যাচ্ছিল । তবে ভিড় সামলাতে কোনরূপ ব্যবস্থা এদিন পড়ল না চোখে! ছিল না সামান্য ব্যারিকেডের ব্যাবস্থাটুকুও ।
সকালে এই ভিড়ের জেরে এক প্রকার ধস্তাধস্তির সৃষ্টি হয় । কিন্তু ৯ টা থেকে যে ভিড় শুরু হয় সেটি সামলানোর মতো কোনও ব্যাবস্থাই ছিল না পুলিশের । এদিন জানা যায়, মন্দির বন্ধ হওয়ার সময়, অর্থাৎ বেলা ১১টা নাগাদ যখন ভক্তরা মন্দিরের বাইরে অপেক্ষা করছিলেন, তখনই তুঙ্গে ওঠে বিশৃঙ্খলা । জানা যায়, সব রকমের পুলিশি বাধাকে তুচ্ছ করে এদিন ভক্তরা মন্দিরের মেন গেটের দিকে এগিয়ে যেতে থাকেন ।
সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । উদ্বোধন উপলক্ষে দেশের ও বিদেশের বহু বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেদিন । তবে জনসাধারণের ছিল না প্রবেশাধিকার । মঙ্গলবার সকল দর্শকদের জন্য খুলে দেওয়া হয় অযোধ্যা মন্দিরের দ্বার । এখন দেখার বিষয় এই চরম অব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে কী ভাবে পরিস্থিতি সামলায় প্রশাসন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

