কেষ্টর মামলাতে এবার ডেডলাইন দিয়ে দিল সুপ্রিম কোর্ট । নিম্ন আদালতে কেষ্টর মামলার ট্রায়াল দ্রুত শুরু করতে হবেবলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট । আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু করতে হবে ট্রায়াল ।একই সঙ্গে জানিয়ে দেওয়া হল ২৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে ।
বছর ঘুরলেও তাঁর ট্রায়াল আর শুরু হচ্ছিল না । এমনই অভিযোগ তুলেছিলেন কেষ্ট । একাধিকবার করেছিলেন জামিনের আবেদনও । দেখিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণ । তবে প্রত্যেকবারই খারিজ হয়ে যায় সেই আর্জি । কারণ, তিনি প্রভাবশালী । জামিন পেলেই মামলার মোড় ঘোরাতে পারেন তিনি, লোপাট কোর্টে পারেন সাক্ষ্যপ্রমাণ, দাবি তদন্তকারী আধিকারিকদের ।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে গরু পাচার কাণ্ডে গ্রেফতার করা হয় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে । বেশ কয়েকদিন তাঁকে রাখা হয়েছিল আসানসোল সংশোধনাগারে । এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে । মেয়ে সুকন্যা মণ্ডল সহ তিহাড়েই জেলবন্দি রয়েছে কেষ্ট ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

